সব প্যাকেজে প্রযোজ্য
মানি-ব্যাক গ্যারান্টি
ZiniPay-এ আমরা স্বচ্ছ রিফান্ড নীতি মেনে চলি। যোগ্য উইন্ডোর মধ্যে রিকোয়েস্ট করলে আপনার পেমেন্ট ফেরত দেওয়া হয়—প্রসেসিং ফি হিসেবে প্রতি রিফান্ডে ৳৫ কাটা হয়।
মাসিক প্ল্যান
৩ দিন
কেনার পর রিফান্ড উইন্ডো
বাৎসরিক প্ল্যান
১৫ দিন
কেনার পর রিফান্ড উইন্ডো
প্রসেসিং ফি
৳৫
প্রতি অনুমোদিত রিফান্ডে
কখন রিফান্ড পাবেন
- মাসিক প্ল্যান: কেনার ৩ দিনের মধ্যে রিফান্ড রিকোয়েস্ট।
- বাৎসরিক প্ল্যান: কেনার ১৫ দিনের মধ্যে রিফান্ড রিকোয়েস্ট।
- যোগ্য সময়ের মধ্যে যেকোনো কারণে রিকোয়েস্ট করা যায় (বৈধতা যাচাই হবে)।
- সব ZiniPay প্যাকেজ ও সার্ভিস—উপরের উইন্ডোর মধ্যে থাকলে প্রযোজ্য।
রিফান্ড প্রসেসিং ফি (৳৫)
অনুমোদিত প্রতিটি মানি-ব্যাক/রিফান্ডে ৳৫ (পাঁচ টাকা) প্রসেসিং ফি কাটা হয়। এটি MFS/পেমেন্ট হ্যান্ডলিং খরচ কভার করতে। আপনি যে অ্যামাউন্ট পেয়েছেন, সেই হিসাব থেকে ৳৫ বাদে বাকি টাকা ফেরত যায়।
| আপনি পেমেন্ট করেছেন | প্রসেসিং ফি | আপনি পাবেন |
|---|---|---|
| ৳১০০ | ৳৫ | ৳৯৫ |
| ৳১৫০ | ৳৫ | ৳১৪৫ |
| ৳৯০০ | ৳৫ | ৳৮৯৫ |
উদাহরণ: মাসিক ৳১৫০ প্ল্যানে সম্পূর্ণ রিফান্ড হলে আপনি ৳১৪৫ পাবেন। ফি শুধু সফল/অনুমোদিত রিফান্ডে প্রযোজ্য।
রিফান্ড রিকোয়েস্ট কীভাবে করবেন
যোগ্যতা চেক করুন
কেনার তারিখ থেকে মাসিক ৩ দিন বা বাৎসরিক ১৫ দিনের মধ্যে আছেন কিনা নিশ্চিত করুন।
সাপোর্টে যোগাযোগ
Contact পেজ অথবা [email protected]এ invoice/TrxID ও অ্যাকাউন্ট ইমেইল দিন।
যাচাই ও অনুমোদন
টিম রিফান্ড যোগ্যতা যাচাই করবে এবং অনুমোদনের পর প্রসেসিং শুরু হবে।
টাকা ফেরত
অনুমোদিত অ্যামাউন্ট থেকে ৳৫ প্রসেসিং ফি কেটে মূল পেমেন্ট মেথডে (যেখানে সম্ভব) রিফান্ড দেওয়া হয়।
সময়সীমা
- রিফান্ড প্রসেসিং সাধারণত ১–১৫ কর্মদিবস (ব্যাংক/MFS নীতির ওপর নির্ভর করে)।
- অসম্পূর্ণ তথ্য থাকলে সময় বাড়তে পারে।
- স্ট্যাটাস আপডেটের জন্য সাপোর্ট চ্যানেলে রিপ্লাই চেক করুন।
সাধারণত রিফান্ড হয় না
- রিফান্ড উইন্ডো শেষ হওয়ার পর রিকোয়েস্ট।
- Terms of Service লঙ্ঘন বা অ্যাকাউন্ট সাসপেনশনের ক্ষেত্রে।
- ইতিমধ্যে ব্যবহৃত/এক্সপায়ার্ড সার্ভিস পিরিয়ড যেখানে নীতি অনুমতি দেয় না।
বিস্তারিত: Terms & Conditions