No Website
সাইট নেই, তাই পেমেন্ট নিতে পারছেন না? লিংকই যথেষ্ট
নতুন উদ্যোক্তার প্রথম আটক সাইট বানানো নয়। কাস্টমারকে একটা লিংক দিন। টাকা আসুক, ফাইল চলে যাক।
নতুন উদ্যোক্তার কথা প্রায় একরকম। প্রোডাক্ট আছে, কাস্টমার ইনবক্সে জিজ্ঞেস করছে, কিন্তু সাইট নেই। ডোমেইন, হোস্টিং, থিম—এগুলোর আগেই বিক্রি থেমে যায়। অনেকে ভাবে, ওয়েবসাইট না হলে অনলাইন পেমেন্ট নেওয়া যায় না।
যায়। ZiniPay-তে একটি লিংক বানালেই সেটা আপনার চেকআউট। ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, টেলিগ্রাম চ্যানেল বা সরাসরি মেসেজে লিংক দিলে কাস্টমার পে করে। সাইট পরে বানালেও চলবে।
সাইট না থাকার যে ঝামেলা আসলে হয়
নম্বর ইনবক্সে লিখে দেন। কাস্টমার স্ক্রিনশট পাঠায়। আপনি অ্যাপ মিলিয়ে ফাইল পাঠান। দশজন হলে সামলানো যায়। পঞ্চাশজন হলে কে টাকা দিয়েছে, কে ফাইল পায়নি, সেটা গুলিয়ে যায়।
আরেক দল গেটওয়ের জন্য সাইট বানাতে বসে। ফুটার, পলিসি, ট্রেড লাইসেন্স। প্রোডাক্ট ততদিন বিক্রি হয় না। প্রথম বিক্রি দেখতে হলে সাইটের অপেক্ষা দরকার নেই।
একটা লিংকেই দোকান
প্রোডাক্ট লিংকে ছবি, নাম, দাম ও নিজের ইনপুট ফিল্ড বসে। রোল, ফোন, ইমেইল—যা লাগে। দাম ফিক্সড রাখতে পারেন, অথবা অ্যামাউন্ট 0 দিলে কাস্টমার নিজে টাকা বসায়। সেটআপের বিস্তারিত প্রোডাক্ট লিংক গাইডে।
এক লিংক থেকে অসংখ্য কাস্টমার পে করতে পারে। প্রতিবার নতুন লিংক বানাতে হয় না। কোর্স ব্যাচ, ইবুক, টেমপ্লেট, কনসালটেশন ফি—একই ঠিকানা বারবার শেয়ার করা যায়।
পেমেন্ট হলে Drive লিংক নিজে চলে যায়
পেমেন্ট লিংকেও অটো ডেলিভারি আছে। প্রোডাক্ট, ফাইল, অ্যাপ বা সফটওয়্যার Google Drive-এ আপলোড করে লিংকটা পেমেন্ট লিংকে যোগ করে রাখুন। কাস্টমার পেমেন্ট শেষ করলে সেই লিংক পেয়ে যায়।
আপনাকে রাত জেগে জিপ ফাইল পাঠাতে হয় না। একই ফাইল যতজন কেনে, সবার কাছে একই Drive লিংক যায়। ফাইল বদলালে Drive-এর ফাইল আপডেট করলেই হয়, পুরোনো ক্রেতারাও নতুন ভার্সন ধরতে পারে, শেয়ার সেটিং ঠিক থাকলে।
ফিজিক্যাল জিনিস হলে লিংক শুধু টাকা আদায়ের জন্য। ডেলিভারি আপনি কুরিয়ারে দেন। ডিজিটাল হলে লিংকই ডেলিভারি।
এক পেজের দোকান লাগলে
শুধু লিংক নয়, ছবি-রিভিউ-ভিডিওসহ একটি ল্যান্ডিং পেজ চাইলে Pro বা Premium প্ল্যান লাগে। পেজ থাকে site.zinipay.com-এ, আপনার দেওয়া নামে। Starter-এ সেই পেজ নেই। বিস্তারিত ল্যান্ডিং পেজ গাইডে। আলাদা কাস্টমারকে আলাদা বিল দিতে হলে কাস্টম ইনভয়েস।
FAQ
সাইট না থাকলে কি অনলাইনে টাকা নেওয়া যায়?
হ্যাঁ। ZiniPay-তে প্রোডাক্ট বা পেমেন্ট লিংক বানিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেজে শেয়ার করলেই কাস্টমার পে করতে পারে। ডোমেইন বা হোস্টিং লাগে না।
ফাইল অটো ডেলিভারি হয়?
পেমেন্ট লিংকে Drive লিংক আগে যোগ করে রাখা যায়। প্রোডাক্ট, ফাইল, অ্যাপ বা সফটওয়্যার আপলোড করে লিংক বসান। পেমেন্ট শেষ হলে কাস্টমার সেই লিংক পায়।
এক লিংক থেকে কতজন পে করতে পারবে?
সীমা নেই। একই লিংক থেকে যত খুশি কাস্টমার পে করতে পারে। প্রতি পেমেন্টে ডেলিভারি লিংক যায়।
লিংক আর ল্যান্ডিং পেজ কি এক?
না। পেমেন্ট লিংক দিয়েই শুরু করা যায়। পুরো এক পেজের দোকান, অর্ডার ম্যানেজমেন্টসহ, Pro বা Premium-এর ল্যান্ডিং পেজে পাওয়া যায়। Starter-এ ল্যান্ডিং পেজ নেই।
সাইটের আগে একটা পেমেন্ট লিংক বানান
প্রোডাক্টের নাম, দাম ও Drive লিংক বসান। কাস্টমার পে করলে ফাইল চলে যাবে।